• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমেছে।  সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৩ দশমিক ১৭ ডলারে। এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৯৮৭ দশমিক ৩০ ডলারে নেমেছে।

জানা যায়, তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে, এমন আশঙ্কায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে গেছে।

ফরাসি বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, আর এর প্রভাব পড়ে ফেডারেল রিজার্ভের নীতিতে। ফেড সুদের হার কমানো বন্ধ করে নীতি পরিবর্তন করতে পারে, যা স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করে।’

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব জাপানসহ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকও এ সপ্তাহে বৈঠকে বসছে। এসব বৈঠকে ইরান যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর...

নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে ...

  • company_logo