• আন্তর্জাতিক

ইসরাইল আল-আকসা মসজিদ বন্ধ করায় আরব লিগের তীব্র নিন্দা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ায় ইসরাইলের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ। রোববার (১৫ মার্চ) তারা বলেছে, মুসলমানদের সেখানে ইবাদত করতে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই। 

আঞ্চলিক এই জোট এক বিবৃতিতে জানায়, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণাম বয়ে আনতে পারে। 

একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে, যাতে তারা জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধ করে এবং ধর্মীয় উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে দখল করা জেরুজালেমে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দখল করা পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মাত্র ৫০ মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে—এমন পরিস্থিতিতে আরব লিগ এ বিবৃতি দিল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo