• লিড নিউজ
  • অর্থনীতি

বাংলাদেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তারা বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন এবং চলমান প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব।

‎বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 

‎গভর্নর মোস্তাকুর রহমান চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান জানান তিনি।

‎বিশ্বব্যাংকের প্রতিনিধি দলও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের আগ্রহ ও ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo