ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ( ১৫ মার্চ) ঢাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি প্রয়াত চলচ্চিত্র সাংবাদিকদগণের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিসিআরএ-এর সভাপতি মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন উজ্জ্বল।
তিনি তাঁর বক্তব্যে মহৎ উদ্যোগের জন্য বিসিআরএ – কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছর প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আমি এ আয়োজনে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পলিটিক্যাল রিপোটার্স ফোরামের সহসভাপতি মহসিন হোসেন,
সিনিয়র সাংবাদিক ও বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান, বাসচাস বর্তমান সভাপতি কামারুল হাসান দর্পণ, সাবেক সাধারণ সম্পাদক শপথ চৌধুরী, জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী, ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি পদপ্রার্থী মেঘনা আলম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পলি, চিত্রনায়িকা মুক্তি, কণ্ঠশিল্পী তামান্না হক, উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা, অভিনয় ও বাচিকশিল্পী সংগীতা চৌধুরী, নৃত্যশিল্পী জিনিয়া, চিত্রনায়িকা ও প্রযোজক নিপা সুলতানা রোজ, অভিনেত্রী দীপান্বিতা রায়, মডেল সোনিয়া রত্না, উপস্থাপিকা মাহমুদা রুমকি, কণ্ঠশিল্পী মার্লিন, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, দেশ নিউজ২৪ এর প্রকাশক অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, আমার বার্তার সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক সুমন, ফিল্ম ক্লাবের নেতা মো. ফয়সাল, মো. সেলিম, নৃত্য পরিচালক ইউসুফ খান, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, গাজী মাহবুব, জিসাস সভাপতি ও অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী কামরুন্নাহার আন্না, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, রঞ্জু সরকার, রুহুল আমিন ভুইয়া, রোমান রয়, সেলিম শাকিব প্রমুখ।
দোয়া মাহফিল শেষে হামদ ও নাত পরিবেশন করেন কন্ঠশিল্পী মিসেস আলাউদ্দিন,তামান্না হক ও রিয়া। পরে চলে এক চা আড্ডা।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)