ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কারণে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে চায় না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওয়াশিংটনের সঙ্গে তেহরানের যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে চায় না ইউক্রেন— সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) সংবাদমাধ্যমকে ইউক্রেনীয় শীর্ষ নেতা বলেন, ‘আমরা আমেরিকানদের হারাতে চাই না,’ যখন তারা ‘নিঃসন্দেহে বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত।’
তার মন্তব্যগুলো আজ রোববার (১৫ মার্চ) পর্যন্ত প্রচারের ওপর নিষেধাজ্ঞা ছিল।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের ড্রোন প্রযুক্তি ও অভিজ্ঞতা শেয়ার করার প্রস্তাব দিয়ে আমরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সাহায্য করার সদিচ্ছা দেখাচ্ছি। আমরা দৃঢ়ভাবে আশা করি যে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের প্রশ্নটি থেকে মুখ ফিরিয়ে নেবে না।’
এর আগে মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা ঠেকানোর কৌশল শেখাতে বিশেষজ্ঞ ও প্রযুক্তি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন জেলেনস্কি। এরপর ধীরে ধীরে ইরানের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে শনিবার (১৪ মার্চ) তেহরান বলেছে যে, যুদ্ধে সরাসরি শত্রুদের পক্ষ নেওয়ায় এখন থেকে ইউক্রেনও ইরানের বৈধ লক্ষ্যবস্তু। প্রয়োজনে সেখানেও হামলা করা হবে।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতি...
নিউজ ডেস্কঃ ইরানের সামরিক বাহিনী ইসরাইলের প্রধানমন্ত্রী...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র...
নিউজ ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনাতে হ...
নিউজ ডেস্কঃ যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় সৌদি আরবে এখন পর্যন...

মন্তব্য (০)