ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় র্যাপার বাদশাহ হরিয়ানভী ভাষার গান 'টটীরী' গেয়ে মহাবিপদে পড়েছেন। এ সংগীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ—ওই গানে নারীদের প্রতি অশ্লীল ইঙ্গিত করা হয়েছে। ইতোমধ্যে বাদশাহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানিয়েছিল হরিয়ানার মহিলা কমিশন। বাদশাহর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হওয়ার পর প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন এ র্যাপার। এ অবস্থায় বাদশাহকে গ্রেফতারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন।
প্রকাশ্যে ক্ষমা চাইলেও থানায় এসে হাজিরা দেননি বাদশাহ। যে কারণে গায়কের গ্রেফতারি নিয়ে সরব মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, বাদশাহর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাই দেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই তার। বাদশাকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে রেণু ভাটিয়া বলেন, আমরা আর্জি জানিয়েছি— বাদশাহকে যেভাবেই হোক গ্রেফতার করতে হবে।
মহিলা কমিশনের সভাপতি বলেন, যে গানে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে, যে এমন করেছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ১৩ মার্চের আগে মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। এফআইআরও দায়ের করা হয়েছে।’
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)