• অপরাধ ও দুর্নীতি

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃত যুবক কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘ ধরে বাড়িতে বসে মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন৷ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময়ে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এবিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান আরও বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করে হয়েছে। আজকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবকের দ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক ...

image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

২

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...

image

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মস...

৪

নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

image

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২

৫

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...

  • company_logo