• আন্তর্জাতিক

মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, বিশ্বকে চমকে দিল চীনের এই শিশু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চীনের এক ক্ষুদে রেসিং প্রতিভা বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। মাত্র পাঁচ বছর বয়সে রেসিং লাইসেন্স পাওয়ায় তাকে দেশের সবচেয়ে কম বয়সি লাইসেন্সপ্রাপ্ত রেসিং চালক হিসেবে ধরা হচ্ছে। এই প্রতিভাবান শিশুর নাম শাও জিয়ান।

খুব অল্প বয়স থেকেই মোটরস্পোর্টসের প্রতি তার আগ্রহ তৈরি হয়। প্রায় এক বছর বয়সে সে রেসিং সিমুলেটর গেম খেলতে শুরু করে, যা তার মধ্যে গাড়ি চালানো ও রেসিংয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।

এরপর মাত্র দুই বছর আট মাস বয়সে সে গো-কার্ট চালানো শুরু করে। চার বছর বয়সেই বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করে সে।

তার দক্ষতা আরও স্পষ্ট হয়ে ওঠে একটি আন্তর্জাতিক রেসিং সিমুলেটর প্রতিযোগিতায়। সেখানে ১০ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে সে ২৭তম স্থান অর্জন করে।

অল্প বয়সেই অসাধারণ এই সাফল্যের কারণে অনেক গণমাধ্যম শাও জিয়ানকে চীনের সবচেয়ে কম বয়সি পেশাদার রেসিং চালক হিসেবে উল্লেখ করছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo