• বিনোদন

ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে খল-অভিনেতা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ২০২৬ সালের ঈদুল ফিতরে নিজের চিরচেনা রূপ পালটে ভিন্নভাবে হাজির হচ্ছেন মিশা সওদাগর। সচরাচর ঈদের অধিকাংশ সিনেমাতেই প্রধান ভিলেন রূপে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তার সরব উপস্থিতি থাকলেও এবারের ঈদে সেই গতানুগতিক প্রথা ভেঙে ফেলছেন তিনি।

সারা বছর যত সিনেমা পর্দায় আসে প্রতিটিতেই প্রধান খল-অভিনেতা হিসাবে দর্শকদের সামনে হাজির হন তিনি। সেই তালিকা আরও দীর্ঘ হয় ঈদের সিনেমায়। বিগত ঈদগুলোতে এমন দৃশ্যই দর্শকরা দেখেছেন। তবে এবারের ঈদে চিরচেনা রূপে দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেতাকে।

এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে মিশা সওদাগরকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই। মুক্তির তালিকা ছোট হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে— এটাই তো স্বাভাবিক।’ 

তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা সওদাগর । তিনি বলেন, একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক বলে জানিয়েছেন সময়ের আলোচিত খল-অভিনেতা মিশা সওদাগর।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ উদযাপনে জি সিরিজে নাটকের উৎসব

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই এখন শুধু টেলিভিশনের পর্দা নয়, ইউট...

image

ক্যারিয়ারের সেরা চরিত্রে মাহিরা খান, দিলেন বড় চমক

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি তার নতুন প্রজেক্...

image

বিশ্বের ধনী তারকাদের তালিকায় ভারতের শীর্ষে শাহরুখ, কত টা...

বিনোদন ডেস্ক : তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজ...

image

বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা কবির

নিউজ ডেস্ক : সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচা...

image

ভারতে ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান

বিনোদন ডেস্ক : গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখানোর পর এব...

  • company_logo