• লিড নিউজ
  • রাজনীতি

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই।’

‎আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

‎জামায়াত আমির এসময় আরও বলেন, ‌‘আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবো।’

‎তিনি বলেন, ‘আমরা সরকারি দলকে বলবো, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।’

‎আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে ‘যথেষ্ট সুযোগ দেবেন’—এমন প্রত্যাশার কথাও জানান শফিকুর রহমান।

‎সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বা...

নিউজ ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ...

image

‘এমন এমপি আগে কখনো কেউ দেখেছেন?’

নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসব...

image

আমি জনগণকে বিনা পয়সায় সেবা দিতে বাধ্য: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসব...

image

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

নিউজ ডেস্কঃ সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধ...

image

বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের ব...

  • company_logo