• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান: আইআরজিসি ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়ায় তেহরান বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা ‘নির্ধারণ’ করবে ইরান।

‎ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, ‘সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যত অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে।’

‎ট্রাম্পের, ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে এই বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে আইআরজিসি।

‎আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’ এতে আরও বলা হয়, ‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না।’

‎ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান।

‎কয়েক ঘন্টা পরে, মার্কিন কমান্ডার-ইন-চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, ‘যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি মার্কিন যুক্তরাষ্টের আঘাত পাবে।’

মন্তব্য (০)





image

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

নিউজ ডেস্ক : বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি...

image

পরিস্থিতি ভালো নয়, ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পে...

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দেওয়ার কথা...

image

‎ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

আন্তর্জাতিক ডেস্ক: নতুন খবর অনুযায়ী, ইরানি সংবাদমাধ্যম তাসনি...

image

ট্রাম্প-পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ, কি কথা হলো ‎

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এ...

image

ফের ইরানের স্কুলে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কু...

  • company_logo