• আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হওয়ার পর ঘুরে গেছে যুদ্ধের মোড়। দফায় দফায় হামলা হচ্ছে উগ্র ইহুদিবাদী ইসরাইলে। আজ সোমবার (৯ মার্চ) অবৈধ ভূখণ্ডটিতে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এর মধ্যে ক্লাস্টার বোমাও ছিল। এই বোমার আঘাতে এক ইসরাইলি নিহত এবং আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছে।

সোমবার মধ্য ইসরাইলে ক্লাস্টার ওয়ারেড (গুচ্ছ বোমা) যুক্ত একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছে। 

তেহরান ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখায় মধ্যরাতের পর থেকে এটি ছিল সপ্তম দফার হামলা। বিকেলে ইরান অষ্টম দফার হামলা চালায়। 

এই ক্লাস্টার ওয়ার হেডটি মধ্য ইসরাইলের ইহুদ, ওর ইয়েহুদা, হলোন, বাত ইয়ামসহ অন্তত ছয়টি স্থানে আঘাত হানে। 

চিকিৎস কর্মকর্তাদের মতে, ইহুদ শহরের একটি নির্মাণাধীন স্থানে একজন নিহত ও অন্য একজন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। ওর ইয়েহুদায় তৃতীয় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, নির্মাণাধীন স্থানে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি স্প্লিন্টারের আঘাতে মারাত্মকভাবে আহত হন, যার মধ্যে একজন পরে মারা যান। দ্বিতীয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনাস্থলের ছবিতে মাটিতে গর্ত এবং বিস্ফোরণে যানবাহন ও ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। চলমান সংঘাতের সময় ইরান ইসরাইলে ক্লাস্টার বোমা বহনকারী একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা দেশের বিস্তীর্ণ এলাকায় নির্বিচারে ছোট ছোট বোমা ছড়িয়ে দিচ্ছে। 

ক্ষেপণাস্ত্রের এই উপর্যুপরি হামলাগুলো দক্ষিণ, মধ্য ও উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে চালানো হয়েছে। একই সময়ে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। 

ভোরবেলার এক হামলায় রিশন লেজিয়ন শহরে এক নারী মাঝারিভাবে আহত হন। এলাকাটিতে পড়া একটি ক্লাস্টার বোমার অংশের আঘাতে পাথরের টুকরো ছিটকে এসে ৫০ বছর বয়সী ওই নারীর মাথায় লাগে। এমডিএ প্যারামেডিকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থিতিশীল অবস্থায় শামির মেডিকেল সেন্টারে নিয়ে যান। 

হাসপাতাল কর্তৃপক্ষ পরে জানিয়েছে যে তার অবস্থা বর্তমানে ভালো। আঘাতের সময় তিনি কোনো বোমা আশ্রয়কেন্দ্রে (শেল্টার) ছিলেন না।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র।  এর পর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরান। এতে ইসরাইলে ১০ জনের নিহতের তথ্য প্রকাশ করেছিল তেল আবিব।

সূত্র: টাইমস অব ইসরাইল।

মন্তব্য (০)





image

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্...

১

‎নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...

image

বিমানের শৌচাগারের আয়নায় হুমকি বার্তা, অতঃপর...

২

‎নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...

image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৫

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

  • company_logo