• লিড নিউজ
  • রাজনীতি

‎‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। রোববার (৮ মার্চ) অন্য দিনের মতোই সকালবেলা বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজ তার একটি মন্তব্যে উপস্থিতদের মধ্যে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়।

‎এদিন বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী বলেন, 'চলেন যুদ্ধে যাই।'

‎তিন শব্দের এই কথার পর সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকেই তিনি রূপক অর্থে 'যুদ্ধ' হিসেবে উল্লেখ করেছেন। এই সংক্ষিপ্ত বক্তব্যে দেশ গঠনে প্রতিদিনের সংগ্রামের কথাই তুলে ধরেছেন তিনি।

‎এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেদিনও তারা অপেক্ষা করছিলেন। ঠিক তখনই দরজা খুলে স্বভাবসুলভ হাসিমুখে উপস্থিতদের উদ্দেশে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।

‎অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে তার সারাদিনে বেশ কয়েকটি বৈঠক রয়েছে।

‎আজকের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও দিনের মধ্যে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মন্তব্য (০)





image

‘হাদির শুটার ফয়সালের সঙ্গে জুমার ছবি’ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্...

image

এবার জামায়াত নেতা তাহেরের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর...

image

ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আ...

image

‎জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

image

‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত ...

  • company_logo