ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা চব্বিশ পেয়েছিলাম। আমরা প্রয়োজনে জীবন দিবো, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবো না। শুক্রবার খেলাফত মজলিশের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, চব্বিশ না থাকলে আজকের এই ইফতার মাহফিল, যমুনা, ইন্টেরিম গভর্নমেন্ট ও ২৬ সালের নির্বাচন কোন কিছুই নাই। এই সবকিছুর ভিত্তি হচ্ছে চব্বিশ।
তিনি আরও বলেন, যে চব্বিশ মানুষের জীবন ঘুরিয়ে দিয়েছে, যেখানে অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে আমাদের ঘাড়ের ওপর তাদের লাশ রেখে গেছে। সেখানে অন্যায় করে কেউ পার পাবেনা। বাংলাদেশে এটা আর হবে না।
ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ হবে বলেও জানান ডা. শফিকুর রহমান।
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

মন্তব্য (০)