• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযান : সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক-১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজন মাদক পাচারকারী আটক করা হয়। 

বুধবার (৪ মার্চ)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (৪ মার্চ)  বুধবার ভোর ৪ টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি টিম  টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর ৫ টায় কোস্ট গার্ড টেকনাফ

স্টেশনের সদস্যরা  টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।     

আটক আসামী হচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার মৃত মমতাজ মিয়ার ছেলে শহীদ হোসেন (৪০)।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo