ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সবজি রফতানিতে ধস নেমেছে। গত কয়েক দিনে ৯০ শতাংশ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বিদেশের বাজারে বাংলাদেশের অবস্থান সংকটে পড়েছে। ক্ষতির মুখে পড়েছেন রফতানিকারকরা।
এদিকে, গত তিন দিনে ঢাকা থেকে অন্তত ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। ১৮০টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ টন সবজি বিদেশে পাঠালেও যুদ্ধের কারণে সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও কুয়েতের বাজারগুলো এখন স্থবির।
বাংলাদেশ থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে কাঁচামরিচ, লাউ, বেগুন, ঢ্যাঁড়স, পেঁপে, চিচিঙ্গা, বরবটি, শিম, টমেটো রফতানি হয়। চলতি অর্থবছরের আট মাসে রফতানি ২৬ শতাংশ বাড়লেও বর্তমান পরিস্থিতিতে এই প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে।
ব্যবসায়ীদের শঙ্কা, এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের বাজার প্রতিযোগী দেশের দখলে চলে যাবে।
নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...
নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...
নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...
নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...
নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

মন্তব্য (০)