ফাইল ছবি
নিউজ ডেস্ক : ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতার নিহতের ঘটনায় শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।
এক শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, দীর্ঘ সময় ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব প্রদান করে দেশটির রাজনৈতিক, আদর্শিক ও ধর্মীয় কাঠামো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার দৃঢ় অবস্থান, নীতি-আদর্শের প্রতি অবিচলতা এবং দূরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল।
শোকবার্তায় আরও বলা হয়, তার শাহাদত ইরানের জনগণের জন্য গভীর শোকের বিষয় এবং মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকাবহ মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার, ইরানের সরকার ও জনগণ এবং বিশ্বব্যাপী তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা এবং হামলায় ইরানের সামরিক ও বেসামরিক সাধারণ জনগণের মৃত্যুতে শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।
এছাড়াও নেতারা চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে উভয়পক্ষকে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)