ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১৫ মানব পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এসময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়।
রবিবার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ- পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন খবরে ( ১ মার্চ) রবিবার ভোররাত ৩ টার সময় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান উক্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কক্সবাজারের বাহারছড়া এলাকার আব্দুল গফফারের ছেলে নজরুল (৩৫),আব্দুল গফুরের ছেলে মোঃ হানিফ (৩১),কক্সবাজার সদরের মহিনউদ্দিনের ছেলে মোঃ সোহেল (২৫), আলী আহম্মদের ছেলে মোঃ আকতার (২৮), টেকনাফের সামসুল আলমের ছেলে মোঃ ভূট্টু (২৭), রামু দক্ষিন মিঠাছড়ীর নুর মোহাম্মদের ছেলে এরশাদুল করিম (২২), জামালপুর জেলার সুরাদার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মুজিবুর রহমান (৪০), ভোলা
চর ফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ জনতা বাজারের মহিউদ্দিন মুন্সির ছেলে মোঃ রবিউল হাসান (৩০),টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের জামাল হোসেনের ছেলে মোঃ ইউসুফ (২০), উখিয়া ট্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের দীল মোহাম্মদের ছেলে শওকত আলী (২১), জামতলী ক্যাম্পের আব্দুল হকের ছেলে এনামুল হক (১৭), কুতুপালং-১ নং ক্যাম্পের ইলিয়াসের ছেলে আইয়ুব (৩৩), কুতুপালং-১৯ নং ক্যাম্পের ইউনুসের ছেলে জুবায়ের (২৬),বালুখালি-৮ নং ক্যাম্পের নুর ইসলামের ছেলে এনায়েত উল্লাহ (৪২) ও ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার দিশানীয়া এলাকার মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)।
জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)