ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। খবর আল–জাজিরার।
মিনাব কাউন্টির প্রসিকিউটর জানান, সেখানে গার্লস স্কুলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১৪৮ জনে দাঁড়িয়েছে।
এব্রাহিম তাহেরি ইরানের সংবাদমাধ্যমে বলেছেন, আহতের সংখ্যা এখন ৯৫ জন। তিনি জানান, নিহত ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
বিবিসি ফার্সির ফ্যাক্ট ফাইন্ডিং বিভাগ জানিয়েছে স্কুলটির অবস্থান ইরানের বিপ্লবী গার্ডের একটি কমপ্লেক্সের কাছে। এটি মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয় বলে আগে খবর পাওয়া গিয়েছিল।
নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...
নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...
নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

মন্তব্য (০)