• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাল ফ্রান্স

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেনসহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানিয়েছে। এবার মুখ খুলল ফ্রান্স। তবে দেশটির প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার ভাষায় পরিস্থিতি আরও উত্তপ্ত করার ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

তিনি বলেন ‘বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ হতে হবে’।

ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধের সূত্রপাত ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’।

তিনি বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি অবশ্যই বন্ধ হতে হবে।

যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ম্যাক্রন বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক এবং মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত, যদি তারা অনুরোধ করে।’

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo