ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে ভারী তুষারপাত হচ্ছে শহর দুটিতে। সেইসঙ্গে বইছে তীব্র বাতাস। পরিস্থিতি আরও খারাপ হয়ে ভয়াবহ তুষারঝড় হানা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় নিজ নিজ শহরে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গভর্নররা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে জারি এই জরুরি অবস্থা সোমবারও (২৩ ফেব্রুয়ারি) অব্যাহত আছে। খবর এনবিসি নিউজের।
আবহাওয়াবিদরা বলছেন, দুর্যোগকবলিত অঞ্চলের বেশিরভাগ অংশে ১৮ থেকে ২৪ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে, ঘণ্টায় ৫৫ মাইল বেগে বাতাস বইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
জরুরি অবস্থা চলাকালীন বাসিন্দাদের বাড়িতে অবস্থান করতে এবং খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার এবং উত্তর নিউ জার্সিতে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)