ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণ করিয়েছেন, যার তথ্যপ্রমাণ সবার কাছে আছে। একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়? ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়া সত্ত্বেও যদি বর্তমান সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে ইতিহাস ক্ষমা করবে না।’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার ও চলমান পরিস্থিতির ওপর নিজ দলের অবস্থান তুলে ধরেন মঞ্জু।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল। তাই শত শত শহীদের রক্তের বিনিময়ে তৈরি হওয়া জুলাই সনদ ও আকাঙ্ক্ষা যেন কোনোভাবে লুণ্ঠিত না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলা গণহত্যার বিচার প্রক্রিয়া এবং আগের সরকারের শুরু করা সংস্কার কাজগুলো দৃঢ় চিত্তে অব্যাহত রাখার আহ্বান জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা টেনে মঞ্জু বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী ২২ শতাংশ ক্ষেত্রে ভোট জালিয়াতি হয়েছে। চর দখলের মতো নির্বাচনের সংস্কৃতি বন্ধ করতে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো দরকার।
এ সময় তিনি ভবিষ্যৎ নির্বাচনে স্বচ্ছতা আনতে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক ও সাধারণ নাগরিকদের জন্য পৃথিবীর অন্য দেশের মতো ‘পোস্টাল ব্যালট’ বা আগাম ভোটের বিধান চালুর প্রস্তাব করেন।
সহিংসতা রোধ, বাজার নিয়ন্ত্রণ, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মঞ্জু।
নিউজ ডেস্ক : কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা-৩ (মুরাদন...
নিউজ ডেস্ক : কুমিল্লায় রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন। ত...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন ...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচ...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী সদস্য শপথ নিয়েছেন। বি...

মন্তব্য (০)