• লিড নিউজ
  • রাজনীতি

‎বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি: সালাউদ্দিন আহমদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে এলাকায় দলীয় অবস্থান জানিয়েছেন তিনি।

‎সালাউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ এ সংবিধান ধারণ করে না। আগে সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে।’

‎বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সংসদে অধিবেশন চালু হওয়ার পর এ শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

‎এর আগে গতকাল সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনো নির্ধারিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

‎সালাহউদ্দিন বলেন, ‘সাংবিধানিক ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুটি। একটি জাতীয় সংসদ নির্বাচনের, আর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন কনস্টিটিউশনালি এটার দায়িত্ব প্রাপ্ত।’

‎তিনি আরও বলেন, ‘সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেইলেবল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।’

‎সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, সংবিধান সংশোধনীসহ বেশ কিছু বিষয় নির্ধারিত হওয়ার পরে তা করা যাবে।

‎বিএনপির এই নেতা বলেন, ‘এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের দ্বিতীয় তফসিল ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে।’

মন্তব্য (০)





image

৬ বারের এমপি ধর্মমন্ত্রী কায়কোবাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

নিউজ ডেস্ক : কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা-৩ (মুরাদন...

image

বিভিন্ন এলাকায় আ. লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ...

নিউজ ডেস্ক  : আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল বলে মন্তব্য করেছেন আমা...

image

রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক : কুমিল্লায় রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন। ত...

image

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন ...

image

‎সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচ...

  • company_logo