ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে দলটি জানায়, আজ সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কথা বলেন তারেক রহমান এবং আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
জানা গেছে, শপথ অনুষ্ঠানকে সর্বস্তরের অংশগ্রহণমূলক ও তাৎপর্যপূর্ণ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

মন্তব্য (০)