• লিড নিউজ
  • রাজনীতি

তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) তা‌রেক রহমানকে ফোন করার তথ‌্য নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন নরেন্দ্র মোদি। 

ভারতের প্রধানমন্ত্রী এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানি‌য়ে‌ছি। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। 

ন‌রেন্দ্র মো‌দি বলেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

এর আগে শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। 

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।’

মন্তব্য (০)





image

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১৫ ফ...

image

বৈঠকে জামায়াতের নির্বাহী কমিটি, রাতে তুলে ধরা হবে ‘নির্দে...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স...

image

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

নিউজ ডেস্ক : আজ শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহম...

image

পঞ্চগড়-১ আসনে হেরে গিয়েও নজির গড়লেন সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি: হেরে গিয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক স...

image

‎ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে...

  • company_logo