• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। ডলারের দুর্বলতায় এ দাম বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে দাম বেড়েছে রুপাও।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। 

ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলার হয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭২৩ ডলারে দাঁড়িয়েছে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo