• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশ-জাপান ইপিএ স্বাক্ষর, শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজারের অধিক বাংলাদেশি পণ্য

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। যার ফলে জাপানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

‎৭ দফা আলোচনা শেষে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের জন্য এটিই প্রথম ইপিএ বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

‎ইপিএ চুক্তির ফলে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে গার্মেন্টসসহ বিপুল পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশকে জাপানের ১ হাজার ৩৯ টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিতে হবে।  

‎এই চুক্তির ফলে জাপান বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি  উপ-খাত উন্মুক্ত করবে। পাশাপাশি বাংলাদেশ জাপানি সংস্থাগুলির জন্য ৯৭টি উপ-খাত উন্মুক্ত করবে।

‎উল্লেখ্য, বাংলাদেশ এ বছরের শেষে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে। ফলে বাংলাদেশ বিভিন্ন দেশে শুল্কমুক্ত রফতানি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এমন সময় জাপানের সাথে ইপিএ বাংলাদেশি রফতানিকারকদের জন্য স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo