• লিড নিউজ
  • রাজনীতি

‎ভারত এবারও ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায়: নাহিদ ইসলাম ‎

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও 'কারচুপিতে' ভারত সহযোগিতা করতে চায়— এমন অভিযোগ আনলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনে বিদেশিরা হস্তক্ষেপ করছেন। তারা বিএনপির পক্ষে সরাসরি মন্তব্য করছেন।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এই অভিযোগ তুলেন।

‎এ সময় তিনি আরও অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।

‎এদিকে, ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার মার্কার প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন।

‎তিনি বলেছেন, দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo