• লিড নিউজ
  • রাজনীতি

দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
‎
‎তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কিভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।
‎
‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎
‎কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, দুঃখের বিষয় যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষায় একটি রাজনৈতিক দল কথা বলছে। জনগণ সেই রাজনৈতিক দলটিকে গুপ্ত নামে চেনে।
‎
‎তিনি বলেন, জালেমদের নেতা প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই দলের দেশের মা-বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই, তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।
‎
‎বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না। দেশ গড়তে হলে নারী-পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।
‎
‎তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কী করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না।
‎
‎জুলাইয়ে শহীদের পরিবারের উদ্দেশে তারেক রহমান বলেন, যারা গুম খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের ১৬ বছর ধরে যে অধিকার থেকে বঞ্চিত সে অধিকার ফিরে পাবে।   
‎
‎তিনি বলেন, বিগত ১৫ বছর আমরা দেখেছি জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে জনগণের অধিকার কেড়ে নিয়ে ডামি নির্বাচন করা হয়েছে। নিশিরাতের নির্বাচন যারা করেছে জনগণের প্রতিরোধে তারা পালিয়েছে। এখনের বাংলাদেশ জনগণের বাংলাদেশ, এখন দেশ চলবে জনগণের রায়ের ওপর।
‎
‎বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। যারা জবাবদিহি করার মাধ্যমে দেশ পরিচালনা করবে।
‎
‎নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তারেক রহমান। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

২


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৩

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৪

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

৫

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

  • company_logo