ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির জিনতান শহরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
সাইফের বোন জানিয়েছেন, দেশটির আলজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সাইফ মারা গেছেন। তবে কীভাবে সাইফ মারা গেছেন তা তিনি নিশ্চিত করেননি।
১৯৭২ সালে জন্মগ্রহণ করা সাইফ গাদ্দাফির সাম্রাজ্য পতনের আগ পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার বাবার পর সাইফ আল-ইসলাম গাদ্দাফিকেই সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর একজন ব্যক্তিত্ব হিসেবে ভাবা হতো। ২০১১ সালে এক অভ্যুত্থানে উৎখাত ও শেষ পর্যন্ত নিহত হওয়ার আগে ১৯৬৯ সাল থেকেই লিবিয়া শাসন করেছেন সাইফের বাবা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
উল্লেখ্য, ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার রিসার্চে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ করা হয়।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)