ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মারা গেছেন। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে শ্রীবরদী হাসাপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যরাতে ময়মনসিংহ চায়না ব্রীজে এলাকায় তিনি মৃত্যু বরণ করেন।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)