• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এক হাজার ৮০০ বিদেশি ওমরাহ হজ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

‎স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট বিদেশি এজেন্সিগুলোর কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। কার্যক্ষমতা উন্নত করতে তাদের ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

‎সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে। এতে ভিসা এবং ইতোমধ্যেই বুকিং করা ওমরাহ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। এর আগে পর্যায়ক্রমিক মূল্যায়নে ওমরাহ হজ পরিচালনাকারী অন্তত ৫ হাজার ৮০০ টির মধ্যে এক হাজার ৮০০টি এজেন্সির কার্যক্ষমতা ও সেবার মান পর্যবেক্ষণে ঘাটতি ধরা পড়েছিল।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo