ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা-বিজয় দেবরকোণ্ডা। তাদের নিয়ে জোর গুঞ্জন, গত অক্টোবর মাসে বাগদান সেরেছেন তারা।
দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ প্রেমিক যুগল। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সোমবারই (২ ফেব্রুয়ারি) নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা।
তানিয়া নামের ভারতীয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্তমানে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন। তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার দাবি সোমবার (২ ফেব্রুয়ারি) উদয়পুরে নাকি বিয়ে করছেন জনপ্রিয় এই জুটি। ভিডিওতে দেখা যায়- একটি রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর সাজে জাঁকজমকভাবে তৈরি করা হচ্ছে বিয়ের আসর।
এখান থেকেই গুঞ্জন ছড়াতে শুরু করে, এটা নাকি এই প্রেমিক যুগলেরই বিয়ের আয়োজন। ভিডিওতে তিনি বলেন, ‘আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হচ্ছে।’
এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে আপাতত সেসবে জল ঢেলে দিয়েছে তাদের ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে দুজনের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, ২ ফেব্রুয়ারি বিজয়-রাশমিকার বিয়ের খবরটি পুরোপুরি গুজব।
তিনি নিশ্চিত করেছেন, আসন্ন ২৬ ফেব্রুয়ারিই বিজয়-রাশমিকা বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পর হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করেছেন তারা।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)