ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচগান করেছেন! যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নথির বরাতে এমন তথ্য দিয়েছে জেরুজালেম পোস্ট।
সদ্য প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ মোদির নাম আসায় ব্যাপক বির্তক শুরু হয়েছে। এবার সেই বিতর্ক আরও উসকে দিল নতুন তথ্য। অবশ্য এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
খবরে বলা হয়েছে, ২০১৭ সালে ইসরায়েলে কূটনৈতিক সফরের আয়োজনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেফ্রি এপস্টাইনের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন। এপস্টাইন ফাইলসের অংশ হিসেবে প্রকাশিত একটি ইমেইলে এপস্টেইন দাবি করেন, মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করার জন্য ইসরায়েল ভ্রমণে তার পরামর্শ অনুসরণ করেছিলেন।
ওই ইমেইলে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে নেচেছেন এবং গান গেয়েছিলেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছিলেন। এটি কাজ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ক এপস্টাইনের এমন দাবির তীব্র নিন্দা জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের বিষয়টি ছাড়া ইমেইলে থাকা বাকি ইঙ্গিতগুলো একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা ছাড়া কিছুই নয়। এসব সম্পূর্ণ অবজ্ঞার সঙ্গে উড়িয়ে দেওয়া উচিত।
২০১৭ সালের জুলাই মাসে মোদি ইসরায়েল সফর করেন এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ইসরায়েলে প্রথম সফর। সে সময়, দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর উদযাপন করছিল।
নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্...
আন্তর্জাতিক ডেস্ক: চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্...
নিউজ ডেস্ক : দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূ...
নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শ...

মন্তব্য (০)