• আন্তর্জাতিক

‎কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তৈরি হওয়া যেকোনো আকাশযান যুক্তরাষ্ট্রে বিক্রির ক্ষেত্রে কার্যকর হতে পারে এই শুল্ক। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

‎মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গাল্ফস্ট্রিম অ্যারোস্পেসের তৈরি জেটগুলোকে কানাডায় বৈধতা না দেয়ায় দেশটির বিরুদ্ধে হুমকি দেন ট্রাম্প। একইসাথে যুক্তরাষ্ট্রে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সকল আকাশযানের বৈধতা কেড়ে নেয়ারও ঘোষণা দেন তিনি।

‎সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, এর বিনিময়ে আমেরিকা সব কানাডিয়ান বিমানের সার্টিফিকেশন বাতিল করবে।

‎সম্প্রতি, চীন সফর করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোয়া-বেইজিং কোনো বাণিজ্য চুক্তি হলে কানাডার সকল পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিও দেন তিনি।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo