• সমগ্র বাংলা

গোপালপুরে ওএমএস চাল বিক্রি শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় সরকারি ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের ও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুটি বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রম চলছে।

প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ১০০০ কেজি করে চাল বিক্রি করা হবে। এখানে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে ১৫০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ মানুষের খাদ্যসঙ্কট মোকাবিলা এবং ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খান এবং খাদ্য উপ-পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডিলার প্রবীর চন্দ্র চন্দ ও প্লাবন চন্দ্র চন্দ। চাল নিতে আসা উপকারভোগী ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগ সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।

মন্তব্য (০)





image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

image

পাবনায় স্কুলে হামলা ভাংচুরের ঘটনায় বিএনপির একাংশের নেতাদে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

image

দিনাজপুরে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...

image

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...

  • company_logo