• সমগ্র বাংলা

জামালপুরে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন।

মঙ্গলবার নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এসে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।

মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামালপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ রুবেল মিয়া, জামালপুর-৫ আসনের এবি পার্টির মুহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থীর স্ত্রী (স্বতন্ত্র) মেহেরজান আরা তালুকদার।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন গ্রহণ করা হয়েছে এবং আসনগুলোর প্রার্থী তালিকা হালনাগাদ করা হচ্ছে।

উল্লেখ, জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন ৩০ জন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo