• বিনোদন

আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে: পরীমনি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা বিষয় ভাগ করে নেন। অভিনয়ের বাইরে নানা কর্মকাণ্ডের কারণেও আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও কম নেই।  তবে এবার এক অন্য পরীর দেখা মিলল। 

সোমবার (১৯ জানুয়ারি) এ অভিনেত্রী এক ফেসবুক পোস্টে জীবনের এক অদ্ভুত অথচ সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা তার অনুসারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে পেশাগত জীবন, অন্যদিকে মাতৃত্বের প্রতি তার দায়বদ্ধতাকে পোস্টটিতে ফুটিয়ে তুলেছেন পরী। বিষয়টি নেটিজেনদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে। 

একা হাতে জীবন যুদ্ধে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনে দুই সন্তানকে সামলানো যে কতটা চ্যালেঞ্জিং, তা ফুটে উঠেছে তার লেখায়। পরীমনি লেখেন, ‘আমি সত্যিই পরী। সত্যি এক পরী জীবন আমার। এই যে জীবনের এতো কিছু একা একা কি অদ্ভুত সুন্দরভাবে করে যাচ্ছি আমি, এটা কি এতো সহজ!’ বাচ্চাদের খাওয়ানো এবং ঘুম পাড়ানোর পর যখন ক্লান্তিতে ভেঙে পড়ার কথা, তখনই নিজের তৃপ্তির জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। 

অভিনেত্রী আরও লেখেন, ‘শুকরিয়া করতে করতে ভাবলাম এই যে, আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে!! আমার তো অনেক কষ্ট হবার কথা, টায়ার্ড লাগার কথা! কই ওগুলো!! যাই হোক, ওসব নিখোঁজ থাকুক যেমন আছে এখন।’ উল্লেখ করার মতো বিষয়, জীবনের এই ব্যস্ততাকে বেশ ইতিবাচকভাবেই তুলে ধরেছেন পরী। 

অভিনেত্রীর মতে, সব প্রতিকূলতা জয় করে সন্তানদের মুখে হাসি ফোটানো আর নিজের সব কাজ একা সামলানোই তাকে প্রকৃত ‘পরী’ করে তুলেছে। তার এই জীবনটা আসলেই এক ‘পরী জীবন’ বলে বিশ্বাস করেন তিনি। 

পেশাগত জীবনের সঙ্গে মা হিসেবে পরীমনির এই দায়বদ্ধতা তার ভক্তদেরও মুগ্ধ করেছে।  নায়িকার এই পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জীবন নিয়ে পরীর এমন সুন্দর, স্বাভাবিক ও অকপট স্বীকারোক্তি নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুঁড়াচ্ছে। 

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo