• আন্তর্জাতিক

পাকিস্তানের শপিংমলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ভবনটিতে এখনও বহু মানুষ আটকে আছেন। খবর জিও নিউজের

সোমবার (১৯ জানুয়ারি) আগুন লাগা ওই ভবন থেকে উদ্ধারকর্মীরা আরও দুইটি মরদেহ উদ্ধার করেছেন। যার মধ্যে একজন শিশু রয়েছে। এখনও প্রায় ৬৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রথম তলার উদ্ধার অভিযান শেষ হয়েছে। দ্বিতীয় তলে আরও কাজের জন্য প্রবেশ কর্মীরা প্রবেশ করছে।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সাউথ আসাদ রাজা জানান, এ পর্যন্ত ৬টি দেহ শনাক্ত করা হয়েছে। অন্যদের শনাক্তকরণ শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্ভব হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬৯ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে।

করাচি মেয়র মুর্তজা ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি দেহ শনাক্ত করা হয়েছে। এখনও ৬৫ জন নিখোঁজ রয়েছেন।

ভবনের আশেপাশে বড় সংখ্যক মানুষ জড়ো হয়েছেন, অনেকেই ভবনের ভাঙাচোরা অংশে প্রবেশের চেষ্টা করেছেন। এসময় তারা ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডটি ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছিল, যার ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি হয়। অগ্নিনির্বাপকরা বলেন, ভবনের পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, যা আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে প্রচেষ্টা ধীর করে দিয়েছিল।

মন্তব্য (০)





image

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্...

১

‎নিউজ ডেস্কঃ ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া...

image

বিমানের শৌচাগারের আয়নায় হুমকি বার্তা, অতঃপর...

২

‎নিউজ ডেস্কঃ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জ...

image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৫

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

  • company_logo