• লিড নিউজ
  • জাতীয়

‎সংবিধানে বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সবসময় থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। 

‎তিনি বলেছেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সবসময় থাকবে।

‎সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা।

‎নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের বিষয়ে নুরজাহান বেগম বলেন, এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এ ছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

‎পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও‌ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo