• লিড নিউজ
  • জাতীয়

‎দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

‎এ সময় তিস্তার বিস্তৃতি, ভাঙ্গন, দুর্ভোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবগত করেন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎এছাড়াও, তিস্তা পাড়েন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ তুলে ধরেন তাদের দুর্ভোগের কথা। বাংলাদেশের তরফ থেকে তিস্তা মহা পরিকল্পনার ধারণাপত্র তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান।

‎চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবার প্রতিশ্রুতি দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘টেকসই এই প্রকল্পের মাধ্যমে মুক্তি মিলবে এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের।’

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo