ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের জন্য ৪৭ আসন ফাঁকা রেখে ২৫৩ আসন নিজেদের মধ্যে বণ্টন করে জামায়াত নেতৃত্বাধীন জোট। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন ঘোষণা করেছে, তারা জামায়াত জোটের সঙ্গে নির্বাচন করবে না। ফলে এই ফাঁকা রাখা ৪৭ আসন নিয়ে ফের আলোচনা শুরু হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছে, ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন সম্পর্কে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জোবায়ের আরও জানান, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব পেশ করবে। এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, আজকের বৈঠকে নির্বাহী পরিষদের সবাই রয়েছেন। বৈঠকে নারী বিভাগের দায়িত্বশীল ও দলের কিছু বিশেষজ্ঞ ব্যাক্তিও আছেন। ২২ তারিখ থেকে প্রচারের কাজ শুরু হবে। কোন জেলায় কখন সফর সেটাও চূড়ান্ত হচ্ছে। এছাড়াও আমাদের ইশতেহার আজ চূড়ান্ত হবে। পরবর্তী যে কোনো সময়ে জাতির সামনে তুলে ধরবো।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন সামনে রেখে নেতারা ব্যস্ত। তারা নিজ নির্বাচনি আসনে চলে যাবেন। তাই আজ অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। নির্বাচন উপলক্ষে আজকের বৈঠকে অনেকগুলো পলিসি নিচ্ছি। সব গুলো আমরা শিগগির জানাবো।
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

মন্তব্য (০)