• লিড নিউজ
  • রাজনীতি

ভোট দিবা, ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা: তরুণদের উদ্দেশে জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না। এটা আমরা একেবারেই বরদাশত করব না, ইনশা–আল্লাহ। যেকোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট।’

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সঙ্গে থাকব, ইনশা–আল্লাহ।’

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। জামায়াতসহ ১১টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে মুখ্য বক্তব্য দেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে ও সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালি সমাজ বিনির্মাণের নতুন অধ্যায় রচনা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না। যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুনের রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন–আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই।’

জনগণের সমর্থন চেয়ে জামায়াত আমির বলেন, ‘আপনারা যে পরিবর্তন চান, সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে আমরা ময়দানে নেমেছি। আমরা আশা করব, আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন জোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয় নিশ্চিত করবেন।’

মন্তব্য (০)





image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

২


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৩

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৪

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

৫

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

  • company_logo