ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি।’
তিনি আরও বলেন, মানুষের এই বিশ্বাস ও ভালোবাসা তার কাছে এক ধরনের আমানত, যা রক্ষা করাই জীবনের শেষ লক্ষ্য। তিনি লেখেন, ‘এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য। সঙ্গে থাকুন, আমরা লক্ষ্যে পৌঁছাব।’
ধরণা করা হচ্ছে, নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশ্যেই এই বার্তাটি তিনি দিয়েছেন।
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

মন্তব্য (০)