• লিড নিউজ
  • জাতীয়

চাকরিজীবীদের দুই দফায় ৬ দিনের ছুটি আসছে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন ফেব্রুয়ারিতে দুই দফায় ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা ৩ দিন করে এই ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এরমধ্যে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে প্রথম দফায় ছুটি পাওয়া যাবে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওইদিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এরসঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

দ্বিতীয় দফায় ঠিক এক সপ্তাহ পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটি মিলছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo