ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯ জন। বিবিসি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। এখন পর্যন্ত উদ্ধারকারীরা ২২টি মরদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। আর ট্রেনটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে উবন রাচাসিমার দিকে।
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিরাট ওই ক্রেন ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের বাকি অংশ লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)