• সমগ্র বাংলা

নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রশ্ন, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনকে নোটিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম এ নোটিশ প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি ধর্মীয় মাহফিলে নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য প্রদান এবং ভাঙা সেতু মেরামতসহ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেওয়া নির্বাচন আচরণবিধি-২০২৫ এর বিধি ৪(১) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।স্থানীয়'রা জানান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। তারা মনে করেন, নির্বাচনি আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo