• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।

‎এদিন সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে একত্রিত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

‎এসময় সংঘর্ষে অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, যার ফলে দুজন নিহত হন। সহিংসতার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

‎ইরানে গত ১২ দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং এ বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

‎এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে মাশা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, এবং চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo