• লিড নিউজ
  • রাজনীতি

‎উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সময়ে উত্তরের ৯টি জেলায় যাবেন তিনি।

‎তার এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ-ও করবেন।

‎সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo