• রাজনীতি

মনোনয়ন বাতিলের পর যা বললেন তাসনিম জারা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বলেন, আমাদের অধিকার আদায়ে অবিচল থাকব। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী।

জারা বলেন, মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই। সেই আইনের প্রয়োগ হওয়া উচিত ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান।

তিনি আরও বলেন, যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমরা আজকে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি এবং আমাদের অধিকার আদায়ে অবিচল থাকব।

এর আগে শনিবার মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। 

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo